যুদ্ধের মধ্যে ফুলেফেঁপে উঠছে অর্থনীতির যেসব খাত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কমার আশঙ্কা দেখা দিয়েছে। আইএমএফ ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩ শতাংশ থেকে কমিয়ে ৩.১ শতাংশে নামিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে এই হার আরও নেমে ২.৫ শতাংশে পৌঁছাতে পারে—যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিম্ন আয়ের দেশগুলোর ওপর। তবে সামগ্রিক সংকটের মধ্যেও কিছু খাত উল্টো লাভবান হচ্ছে। ওয়াল স্ট্রিটে মুনাফার জোয়ার বাজারে অস্থিরতা বাড়ায় বড় বিনিয়োগ ব্যাংকগুলো লাভ করছে। মরগ্যান স্যাটনলি, গোল্ডম্যান স্যাকস ও জেপি মরগ্যান সবগুলোই ২০২৬ সালের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে। অস্ত্র ও প্রতিরক্ষা শিল্পে উল্লম্ফন ইউক্রেন, ইরানসহ বিভিন্ন সংঘাতের কারণে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় বেড়েছে। এতে ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জামের চাহিদা বাড়ছে এবং সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারদরও ঊর্ধ্বমুখী। এআই খাতের প্রবৃদ্ধি অব্যাহত সংঘাতের মাঝেও কৃত্রিম বুদ্ধিমত্তা খাত শক্ত অবস্থানে রয়েছে। তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানির মতো প্রতিষ্ঠান রেকর্ড মুনাফা করছে, যা এআই-নির্ভর চিপের চাহিদা বৃদ্ধির
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কমার আশঙ্কা দেখা দিয়েছে। আইএমএফ ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩ শতাংশ থেকে কমিয়ে ৩.১ শতাংশে নামিয়েছে।
সংস্থাটি সতর্ক করেছে, দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে এই হার আরও নেমে ২.৫ শতাংশে পৌঁছাতে পারে—যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিম্ন আয়ের দেশগুলোর ওপর।
তবে সামগ্রিক সংকটের মধ্যেও কিছু খাত উল্টো লাভবান হচ্ছে।
ওয়াল স্ট্রিটে মুনাফার জোয়ার
বাজারে অস্থিরতা বাড়ায় বড় বিনিয়োগ ব্যাংকগুলো লাভ করছে। মরগ্যান স্যাটনলি, গোল্ডম্যান স্যাকস ও জেপি মরগ্যান সবগুলোই ২০২৬ সালের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে।
অস্ত্র ও প্রতিরক্ষা শিল্পে উল্লম্ফন
ইউক্রেন, ইরানসহ বিভিন্ন সংঘাতের কারণে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় বেড়েছে। এতে ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জামের চাহিদা বাড়ছে এবং সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারদরও ঊর্ধ্বমুখী।
এআই খাতের প্রবৃদ্ধি অব্যাহত
সংঘাতের মাঝেও কৃত্রিম বুদ্ধিমত্তা খাত শক্ত অবস্থানে রয়েছে। তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানির মতো প্রতিষ্ঠান রেকর্ড মুনাফা করছে, যা এআই-নির্ভর চিপের চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
নবায়নযোগ্য জ্বালানিতে নতুন গতি
যুদ্ধের ফলে তেল-গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় দেশগুলো বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। সৌর ও বায়ু শক্তিতে বিনিয়োগ বাড়ছে, যা নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী করছে।
প্রেডিকশন মার্কেটের উত্থান
ক্রিপ্টো-ভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেট যুদ্ধ-সংক্রান্ত পূর্বাভাসে বাজি ধরার সুযোগ দিয়ে প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার আয় করছে। একই মডেলে কাসলশি ও রবিনহুডের মতো প্ল্যাটফর্মও সক্রিয় রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে চাপে ফেললেও কিছু খাতের জন্য এটি নতুন সুযোগ তৈরি করেছে—যা ভবিষ্যৎ অর্থনৈতিক কাঠামোকেও প্রভাবিত করতে পারে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
What's Your Reaction?