যুদ্ধে ৭টি গুরুত্বপূর্ণ অর্জনের ব্যাখ্যা দিল ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার রেজা তালাইনিক বলেছেন: যুদ্ধের গতিপ্রকৃতি এটাই প্রমাণ করে যে, ইরানের মহান জাতি এবং যোদ্ধারা সাতটি মৌলিক বিজয় লাভ করেছে। কমান্ডার রেজা তালাইনিক আরও বলেন: প্রথম অর্জনটি হলো সামরিক বিজয়। শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তিকে ভেঙে ফেলার লক্ষ্য নিয়ে যুদ্ধে প্রবেশ করেছিল, কিন্তু তারা এই লক্ষ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে। তিনি দ্বিতীয় অর্জনকে একটি রাজনৈতিক বিজয় হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন: যুদ্ধের প্রথম দিকে বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং একদল কমান্ডারের শাহাদাত ও গুপ্তহত্যা সত্ত্বেও, ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থার পতন তো হয়নি, বরং এটি আগের চেয়ে আরও জনপ্রিয়, শক্তিশালী এবং ক্ষমতাধর হয়ে উঠেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তৃতীয় অর্জনকে একটি ভূখ

যুদ্ধে ৭টি গুরুত্বপূর্ণ অর্জনের ব্যাখ্যা দিল ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার রেজা তালাইনিক বলেছেন: যুদ্ধের গতিপ্রকৃতি এটাই প্রমাণ করে যে, ইরানের মহান জাতি এবং যোদ্ধারা সাতটি মৌলিক বিজয় লাভ করেছে।

কমান্ডার রেজা তালাইনিক আরও বলেন: প্রথম অর্জনটি হলো সামরিক বিজয়। শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তিকে ভেঙে ফেলার লক্ষ্য নিয়ে যুদ্ধে প্রবেশ করেছিল, কিন্তু তারা এই লক্ষ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে।

তিনি দ্বিতীয় অর্জনকে একটি রাজনৈতিক বিজয় হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন: যুদ্ধের প্রথম দিকে বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং একদল কমান্ডারের শাহাদাত ও গুপ্তহত্যা সত্ত্বেও, ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থার পতন তো হয়নি, বরং এটি আগের চেয়ে আরও জনপ্রিয়, শক্তিশালী এবং ক্ষমতাধর হয়ে উঠেছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তৃতীয় অর্জনকে একটি ভূখণ্ডগত অর্জন হিসেবে বিবেচনা করেছেন এবং যোগ করেছেন: শত্রু ইরানকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে লেলিয়ে দিতে চেয়েছিল, যাদেরকে ডোনাল্ড ট্রাম্পের মতে, এমনকি অস্ত্র ও অর্থও দেওয়া হয়েছিল। কিন্তু ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করেছে।

কমান্ডার তালাই-নিক চতুর্থ অর্জনকে ময়দানে জনগণের ব্যাপক উপস্থিতির সাথে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন এবং এটিকে একটি সামাজিক অলৌকিক ঘটনা হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন আত্ম উৎসর্গ "জান-ফেদা" অভিযানে তিন কোটিরও বেশি মানুষ নিবন্ধন করেছে, যা বিশ্বে গণসংহতির একটি অনন্য উদাহরণ।

তিনি পঞ্চম অর্জন হিসেবে নিরাপত্তাগত সাফল্যের কথা উল্লেখ করে বলেছেন, "শত্রু দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু জনগণের বুদ্ধিমত্তা এবং আইন প্রয়োগকারী বাহিনী, স্বেচ্ছাসেবী বাহিনী ও নিরাপত্তা গোষ্ঠীগুলোর প্রচেষ্টায় ইরান একটি নিরাপদ, স্থিতিশীল এবং সুসংহত পরিস্থিতিতে রয়েছে।"

ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার তালাই-নিক ষষ্ঠ অর্জনকে ভূ-রাজনৈতিক হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন: "হরমুজ প্রণালী ইরানের বুদ্ধিদীপ্ত ও শক্তিশালী ব্যবস্থাপনার অধীনে রয়েছে এবং এটি ইরানি জাতির দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে, যার ফলে সশস্ত্র বাহিনীর সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ায় ওমান সাগরের শত্রু বাহিনী বারবার পিছু হটেছে।"

তিনি সপ্তম অর্জন হিসেবে আন্তর্জাতিক সংহতি গঠনকে বিবেচনা করেছেন এবং বলেছেন: "একটি ইরান-বিরোধী জোট গঠনের শত্রুর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে, এই দেশের সরকারের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ব্যাপক প্রতিবাদসহ বিশ্বে আমেরিকা-বিরোধী এবং ইসরায়েল-বিরোধী মনোভাবের একটি ওয়েব বা ঢেও তৈরি হয়েছে।" 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow