‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতির চক্র মেনে নেবে না ইরান’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  ইসমাঈল বাঘেই বলেন, যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এই একই চক্র বারবার চলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (০২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে। এর জবাবে বাঘায়েই চলমান সংঘাতকে শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও  ইসরায়েল হামলা চালিয়ে গেলে ইরানও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি বলেন, ইরান তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে শত্রু মনে করে না। বরং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাঘেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। তিনি বলেন, এটি ইরানের জনগণের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধ। আমাদের সামন

‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতির চক্র মেনে নেবে না ইরান’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  ইসমাঈল বাঘেই বলেন, যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এই একই চক্র বারবার চলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে।

এর জবাবে বাঘায়েই চলমান সংঘাতকে শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও  ইসরায়েল হামলা চালিয়ে গেলে ইরানও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে।

তিনি বলেন, ইরান তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে শত্রু মনে করে না। বরং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাঘেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, এটি ইরানের জনগণের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধ। আমাদের সামনে শক্তভাবে প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ নেই।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণের শুরুতেই তিনি নাসার আর্টেমিস-II মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এতে অংশ নেওয়া নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।

এরপর তিনি প্রায় এক মাস ধরে চলা ইরান যুদ্ধের বিষয়ে কথা বলেন। ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা ‘অসাধারণ কাজ’ করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের ব্যর্থ হতে দেবে না।

ট্রাম্প বলেন, ইরান বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়েছে, যা প্রমাণ করে তাদের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়।

এ সময় তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান এবং দাবি করেন, এতে বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন উন্নতির দিকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow