যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

চলমান উত্তেজনা ও সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানকে বিদ্যমান কূটনৈতিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, দুই পক্ষের মধ্যে বাকি থাকা বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধানে একটি চূড়ান্ত সমঝোতা সম্ভব হবে। খবর আলজাজিরার।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণাকে সন্তোষের সঙ্গে গ্রহণ করেছে এবং এ পদক্ষেপের প্রশংসা করেছে। বিবৃতিতে বলা হয়, মিসর আশা করে যে বর্তমানে বিদ্যমান সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে একটি সমঝোতায় পৌঁছানো যাবে এবং যুদ্ধের অবসান ঘটিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু করা সম্ভব হবে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে উত্তেজনা প্রশমনে দেশটি নিরলস, আন্তরিক ও দায়িত্বশীল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

চলমান উত্তেজনা ও সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানকে বিদ্যমান কূটনৈতিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, দুই পক্ষের মধ্যে বাকি থাকা বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধানে একটি চূড়ান্ত সমঝোতা সম্ভব হবে। খবর আলজাজিরার। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণাকে সন্তোষের সঙ্গে গ্রহণ করেছে এবং এ পদক্ষেপের প্রশংসা করেছে।

বিবৃতিতে বলা হয়, মিসর আশা করে যে বর্তমানে বিদ্যমান সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে একটি সমঝোতায় পৌঁছানো যাবে এবং যুদ্ধের অবসান ঘটিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু করা সম্ভব হবে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে উত্তেজনা প্রশমনে দেশটি নিরলস, আন্তরিক ও দায়িত্বশীল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow