যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মো. মোক্তাদুল হক আদনানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে জয়পুরহাট জেলা যুবদল আহ্বায়ক কমিটির আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আদনানকে বহিষ্কার করে শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটি জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল। পরবর্তীতে ২০২৬ সালের ২০ জান

যুবদল নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মো. মোক্তাদুল হক আদনানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে জয়পুরহাট জেলা যুবদল আহ্বায়ক কমিটির আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আদনানকে বহিষ্কার করে শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটি জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল। পরবর্তীতে ২০২৬ সালের ২০ জানুয়ারি পূর্বের বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow