যুবদল নেতা হারুনকে অব্যাহতি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক হারুন মন্ডলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির ও সদস্য সচিব মো. সোলায়মান হক স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন মণ্ডলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সচল রাখতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলাল উদ্দিন (আলাল)-কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানানো হয়। স্থানীয় নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও কার্যক্রম গতিশীল রাখতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক হারুন মন্ডলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির ও সদস্য সচিব মো. সোলায়মান হক স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন মণ্ডলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সচল রাখতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলাল উদ্দিন (আলাল)-কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
স্থানীয় নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও কার্যক্রম গতিশীল রাখতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
What's Your Reaction?