যুবলীগ নেতা নাজিম গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে ফের গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুবলীগ নেতা নাজিম গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে ফের গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow