যুব ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাউজানের পাহাড়তলী ফোর-সি এরিনা টার্ফে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন শিমুল, কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী বাবু। গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম নির্বাহী সমন্বয়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন মানিক, বাংলাদেশ যুব আরও উপস্থিত ছিলেন- ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শুভাশীষ ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রীধাম কুমার শীল। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন রকি। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুস

যুব ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাউজানের পাহাড়তলী ফোর-সি এরিনা টার্ফে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন শিমুল, কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী বাবু। গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম নির্বাহী সমন্বয়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন মানিক, বাংলাদেশ যুব

আরও উপস্থিত ছিলেন- ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শুভাশীষ ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রীধাম কুমার শীল। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন রকি।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার দপ্তর সম্পাদক দীপেন দাস। আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মহিউদ্দিন।

এছাড়া ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow