‘যেকোনো ফরম্যাটেই একাদশে থাকার যোগ্য সাকিব’

দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। রাজনৈতিক জটিলতায় গত দেড় বছর দেশের জার্সি গায়ে না জড়ানো সাকিবকে হঠাৎ করেই দলে চাইতে শুরু করেছে বিসিবি। বিসিবি পরিচালক শানিয়ান তানিম রাখঢাক না রেখেই এবার জানালেন, সাকিব দেশের ক্রিকেটের যেকোনো ফরম্যাটের একাদশে থাকার যোগ্য। আজ (২৮ ফেব্রুয়ারি) বগুড়ায় গণমাধ্যমকে শানিয়ান বলেন, ‘সাকিব এখনও বাংলাদেশ দলের প্রথম একাদশে থাকার যোগ্যতা রাখে। আমাদের ৩ ফরম্যাটের যে অধিনায়ক....মিরাজ, লিটন এবং শান্তকে জিজ্ঞেস করুন...ওদের যদি চয়েস দেয়া হয়, ওরা প্রথম একাদশে সাকিবকে রাখবে। এটা আমার ব্যক্তিগত মতামত, বোর্ড পরিচালক হিসেবে কিছু নয়।’ এসময় তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সাকিব দেশে আসুক এবং দেশের প্রতিনিধিত্ব করুক। তার রাজনৈতিক এজেন্ডা কী বা তার ব্যবসায়িক জটিলতা কী, সেটা তার বিষয়। সে নিজের মতো মোকাবিলা করবে। তবে ক্রিকেটার হিসেবে সে প্রথম একাদশে থাকার যোগ্য।’ সাকিবকে দলে ফেরানোর বিষয়ে বিসিবিও ইতোমধ্যে সদিচ্ছা দেখিয়েছে। বিসিবির পক্ষ থেকে তার আইনী জটিলতার বিষয়গুলোতেও সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। তবে নতুন ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, মামলার বিষয়গুলো দেশে

‘যেকোনো ফরম্যাটেই একাদশে থাকার যোগ্য সাকিব’
দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। রাজনৈতিক জটিলতায় গত দেড় বছর দেশের জার্সি গায়ে না জড়ানো সাকিবকে হঠাৎ করেই দলে চাইতে শুরু করেছে বিসিবি। বিসিবি পরিচালক শানিয়ান তানিম রাখঢাক না রেখেই এবার জানালেন, সাকিব দেশের ক্রিকেটের যেকোনো ফরম্যাটের একাদশে থাকার যোগ্য। আজ (২৮ ফেব্রুয়ারি) বগুড়ায় গণমাধ্যমকে শানিয়ান বলেন, ‘সাকিব এখনও বাংলাদেশ দলের প্রথম একাদশে থাকার যোগ্যতা রাখে। আমাদের ৩ ফরম্যাটের যে অধিনায়ক....মিরাজ, লিটন এবং শান্তকে জিজ্ঞেস করুন...ওদের যদি চয়েস দেয়া হয়, ওরা প্রথম একাদশে সাকিবকে রাখবে। এটা আমার ব্যক্তিগত মতামত, বোর্ড পরিচালক হিসেবে কিছু নয়।’ এসময় তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সাকিব দেশে আসুক এবং দেশের প্রতিনিধিত্ব করুক। তার রাজনৈতিক এজেন্ডা কী বা তার ব্যবসায়িক জটিলতা কী, সেটা তার বিষয়। সে নিজের মতো মোকাবিলা করবে। তবে ক্রিকেটার হিসেবে সে প্রথম একাদশে থাকার যোগ্য।’ সাকিবকে দলে ফেরানোর বিষয়ে বিসিবিও ইতোমধ্যে সদিচ্ছা দেখিয়েছে। বিসিবির পক্ষ থেকে তার আইনী জটিলতার বিষয়গুলোতেও সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। তবে নতুন ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, মামলার বিষয়গুলো দেশে এসেই মোকাবিলা করতে হবে সাকিবকে। যেহেতু কয়েকটি মামলার আসামী সাকিব, সেগুলো মোকাবিলাও হতে পারে বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তাই এভাবে আবার দলে ফেরার সম্ভাবনা কতটুকু সাকিবের, সেই প্রশ্ন থেকেই যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow