যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

সৌদি আরবের মন্ত্রিসভা বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের রিয়েল এস্টেট মালিকানাসংক্রান্ত নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে। এর ফলে দেশটির সম্পত্তি খাত বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আরও উন্মুক্ত করা হয়েছে।    বুধবার (২৪ জুন) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া একটি গুরুত্বপূর্ণ আইনের ধারাবাহিকতায় এ বিধিমালা জারি করা হয়। ওই আইনের আওতায় নির্ধারিত শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশি নাগরিকদের বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তির মালিক হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প খাতের সম্পত্তির মালিক হতে পারবে। এছাড়া সৌদি আরবে বৈধভাবে পরিচালনার অনুমতিপ্রাপ্ত বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমের প্রয়োজনীয় অফিস, কারখানা ও গুদামসহ বিভিন্ন স্থাপনার মালিকানাও পেতে পারবে।   সৌদি মন্ত্রিপরিষদ সভায় বিদেশি নাগরিকদের রিয়েল এস্টেট মালিকানা আইন বাস্তবায়নের জন্য প্রণীত এ নির্বাহী বিধিমালা অনুমোদন করা হয়। একই সঙ্গে বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো কোন কোন এলাকায় সম্পত

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 
সৌদি আরবের মন্ত্রিসভা বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের রিয়েল এস্টেট মালিকানাসংক্রান্ত নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে। এর ফলে দেশটির সম্পত্তি খাত বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আরও উন্মুক্ত করা হয়েছে।    বুধবার (২৪ জুন) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া একটি গুরুত্বপূর্ণ আইনের ধারাবাহিকতায় এ বিধিমালা জারি করা হয়। ওই আইনের আওতায় নির্ধারিত শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশি নাগরিকদের বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তির মালিক হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প খাতের সম্পত্তির মালিক হতে পারবে। এছাড়া সৌদি আরবে বৈধভাবে পরিচালনার অনুমতিপ্রাপ্ত বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমের প্রয়োজনীয় অফিস, কারখানা ও গুদামসহ বিভিন্ন স্থাপনার মালিকানাও পেতে পারবে।   সৌদি মন্ত্রিপরিষদ সভায় বিদেশি নাগরিকদের রিয়েল এস্টেট মালিকানা আইন বাস্তবায়নের জন্য প্রণীত এ নির্বাহী বিধিমালা অনুমোদন করা হয়। একই সঙ্গে বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো কোন কোন এলাকায় সম্পত্তির মালিক হতে পারবে, তাও নির্ধারণ করা হয়েছে। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং রিয়েল এস্টেট খাতে প্রবৃদ্ধি বাড়ানো। বিশ্লেষকদের মতে, নতুন বিধিমালা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বাড়াবে। তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক রূপান্তরের যে পরিকল্পনা সৌদি আরব গ্রহণ করেছে, এই পদক্ষেপ সে প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow