যে দেশে পড়ে থাকা আম কুড়োলেই গুনতে হয় ৫ লাখ টাকা জরিমানা!

রাস্তার পাশে গাছভর্তি আম পেকে আছে, কিছু হয়তো মাটিতেও পড়ে আছে। এমন দৃশ্য দেখলে যে কেউ হয়তো দুটি আম কুড়িয়ে নেওয়ার কথা ভাববেন। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে এই ভুলটি করলেই আপনার পকেট থেকে চলে যেতে পারে বিপুল পরিমাণ অর্থ। দেশটির আইন অনুযায়ী, সরকারি জায়গায় বা রাস্তার পাশে পড়ে থাকা আম কুড়ানো অথবা গাছ থেকে পাড়া—দুটোই দণ্ডনীয় অপরাধ। সম্প্রতি সিঙ্গাপুরে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ডিজিটাল ক্রিয়েটর প্রিয়াঙ্কা সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, একটি রাস্তার পাশে আম গাছ ফলে ভরে আছে এবং বেশ কিছু আম নিচে পড়ে আছে। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে এই ফলগুলোর কোনো মালিক নেই, কিন্তু প্রিয়াঙ্কা পরিষ্কারভাবে জানিয়েছেন যে, সিঙ্গাপুরে এগুলো ছোঁয়াও বারণ। তিনি বলেন, যদি কেউ সেগুলো কুড়ানোর চেষ্টা করে,তবে তাকে ৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এই অংকের পরিমাণ ৫ লাখ টাকার কাছাকাছি (বর্তমান বিনিময় হার অনুযায়ী)। কারণ, সিঙ্গাপুরের আইন অনুযায়ী পাবলিক প্লেস বা রাস্তার পাশে লাগানো সমস্ত গাছপালা সরকারের সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাই অনুমতি ছাড়

যে দেশে পড়ে থাকা আম কুড়োলেই গুনতে হয় ৫ লাখ টাকা জরিমানা!

রাস্তার পাশে গাছভর্তি আম পেকে আছে, কিছু হয়তো মাটিতেও পড়ে আছে। এমন দৃশ্য দেখলে যে কেউ হয়তো দুটি আম কুড়িয়ে নেওয়ার কথা ভাববেন। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে এই ভুলটি করলেই আপনার পকেট থেকে চলে যেতে পারে বিপুল পরিমাণ অর্থ। দেশটির আইন অনুযায়ী, সরকারি জায়গায় বা রাস্তার পাশে পড়ে থাকা আম কুড়ানো অথবা গাছ থেকে পাড়া—দুটোই দণ্ডনীয় অপরাধ।

সম্প্রতি সিঙ্গাপুরে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ডিজিটাল ক্রিয়েটর প্রিয়াঙ্কা সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, একটি রাস্তার পাশে আম গাছ ফলে ভরে আছে এবং বেশ কিছু আম নিচে পড়ে আছে। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে এই ফলগুলোর কোনো মালিক নেই, কিন্তু প্রিয়াঙ্কা পরিষ্কারভাবে জানিয়েছেন যে, সিঙ্গাপুরে এগুলো ছোঁয়াও বারণ।

তিনি বলেন, যদি কেউ সেগুলো কুড়ানোর চেষ্টা করে,তবে তাকে ৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এই অংকের পরিমাণ ৫ লাখ টাকার কাছাকাছি (বর্তমান বিনিময় হার অনুযায়ী)।

কারণ, সিঙ্গাপুরের আইন অনুযায়ী পাবলিক প্লেস বা রাস্তার পাশে লাগানো সমস্ত গাছপালা সরকারের সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাই অনুমতি ছাড়া গাছ থেকে ফল পাড়া বা মাটি থেকে কুড়ানোকে সরকারি সম্পত্তি চুরির সমান অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই কারণেই সরকার এই ধরনের কাজের ওপর কঠোর ও ভারী জরিমানা আরোপ করে থাকে।

সুতরাং, সিঙ্গাপুরের রাস্তায় চলাচলের সময় সুন্দর ফল দেখে প্রলুব্ধ হওয়ার আগে এর পরিণতির কথা মনে রাখা জরুরি। সামান্য একটি আম কুড়ানোর শখ আপনার জন্য বয়ে আনতে পারে সাড়ে ৪ লাখ টাকারও বেশি জরিমানার বোঝা।

তথ্যসূত্র: জিও নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow