যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবাধিকার নিশ্চিত না হলে কোনো দেশেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের আইনি সহায়তা প্রদানে সরকার ইতোমধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ন্যায়বিচার শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ না থেকে মানুষের জীবনে বাস্তব রূপ পাক—এমনটাই প্রত্যাশা করেন তিনি। তিনি আরও বলেন, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন আইন মানুষের ওপর যান্ত্রিক উপায়ে প্রয়োগ না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারে রূপ নেয়। যেহেতু ন্যায়বিচার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, সেই অধিকার যেন রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, এ জন্য সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দেবে। সরকারপ্রধান বলেন, বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবাধিকার নিশ্চিত না হলে কোনো দেশেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের আইনি সহায়তা প্রদানে সরকার ইতোমধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ন্যায়বিচার শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ না থেকে মানুষের জীবনে বাস্তব রূপ পাক—এমনটাই প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন আইন মানুষের ওপর যান্ত্রিক উপায়ে প্রয়োগ না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারে রূপ নেয়। যেহেতু ন্যায়বিচার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, সেই অধিকার যেন রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, এ জন্য সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দেবে।

সরকারপ্রধান বলেন, বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow