যে রেকর্ড দেখে তামিম আর অমিতকে টেস্ট দলে নিলেন নির্বাচকরা

একজন এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে সাদা বলে নিজের অবস্থান পাকা করেছেন। আরেকজন গেলো কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে লাল বলের টুর্নামেন্টে নিয়মিত রান করেই যাচ্ছেন। তানজিদ হাসান তামিম ও অমিত হাসান, দুজনই প্রথমবার মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তাদের দলে রেখেছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক হাবিবুল তো দুজনকে নিয়েই আশাবাদী, তারা লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন। এখন পর্যন্ত ২৫ বছর বয়সী তামিমের প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্স বেশ ভালো। ২৫টি ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার অমিত হাসানও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে তার গড় ৪৯ আর রান ৩৬৫০। ১৭ সেঞ্চুরির সঙ্গে ১১ ফিফটিও আছে তার। প্রধান নির্বাচক হাবিবুল বাশার মনে করছেন তানজিদ তামিমের টেস্ট দলে ডাক পাওয়া পাপ্য ছিল। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য তানজিদ (তামিম) আমাদের ভাবনায় ছিল। তার প্রথম শ্রেণির

যে রেকর্ড দেখে তামিম আর অমিতকে টেস্ট দলে নিলেন নির্বাচকরা

একজন এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে সাদা বলে নিজের অবস্থান পাকা করেছেন। আরেকজন গেলো কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে লাল বলের টুর্নামেন্টে নিয়মিত রান করেই যাচ্ছেন। তানজিদ হাসান তামিম ও অমিত হাসান, দুজনই প্রথমবার মতো টেস্ট দলে ডাক পেয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তাদের দলে রেখেছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক হাবিবুল তো দুজনকে নিয়েই আশাবাদী, তারা লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন।

এখন পর্যন্ত ২৫ বছর বয়সী তামিমের প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্স বেশ ভালো। ২৫টি ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

অন্যদিকে ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার অমিত হাসানও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে তার গড় ৪৯ আর রান ৩৬৫০। ১৭ সেঞ্চুরির সঙ্গে ১১ ফিফটিও আছে তার।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার মনে করছেন তানজিদ তামিমের টেস্ট দলে ডাক পাওয়া পাপ্য ছিল। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য তানজিদ (তামিম) আমাদের ভাবনায় ছিল। তার প্রথম শ্রেণির ক্রিকেটে খুব ভালো রেকর্ড আছে এবং আমরা মনে করেছি টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তার প্রাপ্য। তার টেকনিক মজবুত এবং সে দারুণ প্রতিভাবান। সুযোগ পেলে লম্বা সংস্করণে সে ভালো করতে পারবে—এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

অমিত হাসানকে নিয়েও আশাবাদী নির্বাচকরা। বাশার বলেন, ‘অমিত দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, কারণ প্রথম শ্রেণির ক্রিকেটে সে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা ব্যাটারদের একজন। তার মানসিকতা আলাদা করে চোখে পড়ে এবং আমরা মনে করি টেস্ট ক্রিকেটের জন্য সেটি খুবই উপযুক্ত। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা দরকার, আর দীর্ঘ সময় ধরে সে সেই গুণগুলো দেখিয়েছে।’

এই দুই তরুণ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী নির্বাচক প্যানেলের চেয়ারম্যান। তার ভাষায়, ‘এই দুই ক্রিকেটারের সামনে অনেক সময় আছে এবং তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সেবা দিতে পারবে।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow