যোগদানের ৪ দিনের মধ্যেই শিবচর থানার ওসি প্রত্যাহার

যোগদানের মাত্র চারদিনের মধ্যেই মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শিবচর থানায় যোগদান করেন। রোববার(২৯ মার্চ) সকাল থেকে ওসিকে প্রত্যাহারের বিষয়টি জানা যায়। এর আগে শনিবার (২৮ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত মঙ্গলবার থেকে দায়িত্বপালন শুরু করেন আমির হোসেন সেরনিয়াবাত। তিনি শিবচর থানায় উপ-পরিদর্শক এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।  গত ২৪ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। মাত্র ৪ দিনের মধ্যেই শনিবার তাকে ক্লোজড করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি। জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন, ‘ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই তাকে বদলি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই অন্য একজন যোগদান করবেন।’

যোগদানের ৪ দিনের মধ্যেই শিবচর থানার ওসি প্রত্যাহার

যোগদানের মাত্র চারদিনের মধ্যেই মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শিবচর থানায় যোগদান করেন।

রোববার(২৯ মার্চ) সকাল থেকে ওসিকে প্রত্যাহারের বিষয়টি জানা যায়। এর আগে শনিবার (২৮ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত মঙ্গলবার থেকে দায়িত্বপালন শুরু করেন আমির হোসেন সেরনিয়াবাত। তিনি শিবচর থানায় উপ-পরিদর্শক এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

গত ২৪ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। মাত্র ৪ দিনের মধ্যেই শনিবার তাকে ক্লোজড করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি।

জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন, ‘ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই তাকে বদলি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই অন্য একজন যোগদান করবেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow