যোগ্যরা ফ্যামিলি কার্ড পেয়েছেন, বিএনপির কাউকে যুক্ত করিনি: অর্থমন্ত্রী

যোগ্যরাই ফ্যামিলি কার্ড পেয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে সারা দেশে মোট ৬০ হাজার ৪৪ জন নারী প্রধানের পরিবারকে ‌‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। এই ফ্যামিলি কার্ড দিয়েছি, তবে কোনো বিএনপি নেতাকর্মীকে যুক্ত করিনি। যারা প্রাপ্য তারাই পেয়েছেন। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আরও পড়ুন টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগ বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে: গভর্নর অর্থমন্ত্রী বলেন, বাজেট কোনো দলের জন্য করিনি। অর্থনীতি খাতে দলীয় লোক থাকবে না। বাজেটের আওতায় সবাই। প্রতিটা মানুষের জন্য বাজেট। বাজেটে কামার, কুমারের কথা বলছি। বাজেটে কৃষক, নারীর কথা বলছি। আমাদের সবাই ভোট দেবে বিষয়টা এমন না। ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি বলেন, আগামী বছর ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেবো, এতে এক শতাংশও ফল্ট থাকবে না। বাজেটে দলীয় লোককে দিতে হবে এটা আর কতদিন? দেশটাকে একটা জায়গায় আসতে হবে। বিভেদ সৃষ্টি

যোগ্যরা ফ্যামিলি কার্ড পেয়েছেন, বিএনপির কাউকে যুক্ত করিনি: অর্থমন্ত্রী

যোগ্যরাই ফ্যামিলি কার্ড পেয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে সারা দেশে মোট ৬০ হাজার ৪৪ জন নারী প্রধানের পরিবারকে ‌‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। এই ফ্যামিলি কার্ড দিয়েছি, তবে কোনো বিএনপি নেতাকর্মীকে যুক্ত করিনি। যারা প্রাপ্য তারাই পেয়েছেন।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাজেট কোনো দলের জন্য করিনি। অর্থনীতি খাতে দলীয় লোক থাকবে না। বাজেটের আওতায় সবাই। প্রতিটা মানুষের জন্য বাজেট। বাজেটে কামার, কুমারের কথা বলছি। বাজেটে কৃষক, নারীর কথা বলছি। আমাদের সবাই ভোট দেবে বিষয়টা এমন না।

ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি বলেন, আগামী বছর ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেবো, এতে এক শতাংশও ফল্ট থাকবে না। বাজেটে দলীয় লোককে দিতে হবে এটা আর কতদিন? দেশটাকে একটা জায়গায় আসতে হবে। বিভেদ সৃষ্টি করে বৈষম্য রেখে দেশটা কতদিন চলবে!

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আমরা জবাবদিহির সরকার। আমি বার বার আপনাদের সামনে এসে উত্তর দেবো। বাজেটে সবাইকে অ্যাড্রেস করেছি, এই বাজেট কোনো নির্দিষ্ট দলের না।

এমওএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow