যোগ্য মানুষ সংসদে গেলে দেশ বদলে যাবে: গোলাম রব্বানী
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, সৎ ও যোগ্য মানুষ যদি সংসদে যায় তাহলে দেশ বদলে যাবে। যারা জনপ্রতিনিধি হবেন, তারা শাসক নন বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি আগামী ১২ তারিখের গণভোটেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানাবে। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গোলাম রব্বানী বলেন, জুলাই ও আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের ছাত্রসমাজ এখন অনেক বেশি সচেতন। বাংলার মাটিতে তারা আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না। দেশের তরুণ ও ছাত্রসমাজ আজ অন্যায়-জুলুম, স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবি করে রব্বানী বলেন, দীর্ঘদিনেও এ হত্যার বিচার প
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, সৎ ও যোগ্য মানুষ যদি সংসদে যায় তাহলে দেশ বদলে যাবে। যারা জনপ্রতিনিধি হবেন, তারা শাসক নন বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি আগামী ১২ তারিখের গণভোটেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানাবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
গোলাম রব্বানী বলেন, জুলাই ও আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের ছাত্রসমাজ এখন অনেক বেশি সচেতন। বাংলার মাটিতে তারা আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না। দেশের তরুণ ও ছাত্রসমাজ আজ অন্যায়-জুলুম, স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবি করে রব্বানী বলেন, দীর্ঘদিনেও এ হত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী, জেলা বায়তুলমাল সম্পাদক তালিবুল হাবিব, জেলা প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, জেলা সাবেক অফিস সম্পাদক ফরিদ উদ্দিন, বগুড়া শাহ সুলতান কলেজের সাবেক সভাপতি শাহিন খান, শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম, দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহমেদ এবং পশ্চিম শাখার সভাপতি শোয়াইব ইসলাম।
উল্লেখ্য, সমাবেশ শেষে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি সাইকেল শোভায়াত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বগুড়া-ঢাকা মহাসড়ক হয়ে বি-ব্লক ফ্লাইওভারের ঘুরে সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার সামনে দিয়ে পুনরায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
What's Your Reaction?