যৌতুকের দাবিতে ৯ মাসের মেয়েকে আছাড়, বাবার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে পারিবারিক বিরোধের জেরে নিজের নয় মাস বয়সী মেয়েকে মেঝেতে আছাড় ও কামড়ে জখম করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রিনা বেগম (২০) আড়াইহাজার থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া এলাকার সোহেল মোল্লা (২৪) ও তার সহযোগীরা। মামলার এজাহারে বলা হয়েছে, দুই বছর আগে সোহেল মোল্লার সঙ্গে রিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোহেল তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। নয় মাস আগে তাদের মেয়ের জন্ম হয়।  স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত ৫ আগস্ট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান রিনা। ৭ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার কামরানীরচর মধ্যপাড়া এলাকায় তার বাবার বাড়িতে যান সোহেল। এরপর নিজের মেয়েকে জোর করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। রিনা ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে সোহেল ক্ষিপ্ত হয়ে শিশুটিকে খাটের ওপর থেকে তুলে মেঝেতে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। তিনি মেয়ের বাঁ পায়ের ঊরুতে কামড় দিয়ে জখম

যৌতুকের দাবিতে ৯ মাসের মেয়েকে আছাড়, বাবার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে পারিবারিক বিরোধের জেরে নিজের নয় মাস বয়সী মেয়েকে মেঝেতে আছাড় ও কামড়ে জখম করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রিনা বেগম (২০) আড়াইহাজার থানায় মামলা করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া এলাকার সোহেল মোল্লা (২৪) ও তার সহযোগীরা।

মামলার এজাহারে বলা হয়েছে, দুই বছর আগে সোহেল মোল্লার সঙ্গে রিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোহেল তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। নয় মাস আগে তাদের মেয়ের জন্ম হয়। 

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত ৫ আগস্ট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান রিনা। ৭ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার কামরানীরচর মধ্যপাড়া এলাকায় তার বাবার বাড়িতে যান সোহেল। এরপর নিজের মেয়েকে জোর করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। রিনা ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে সোহেল ক্ষিপ্ত হয়ে শিশুটিকে খাটের ওপর থেকে তুলে মেঝেতে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। তিনি মেয়ের বাঁ পায়ের ঊরুতে কামড় দিয়ে জখম করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এসব দেখে রিনা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তিনি ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যান সোহেল। এরপর আহত অবস্থায় মেয়েকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান রিনা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শিশুটিকে সেখানে ভর্তি করা হয়।

রিনা বেগমের অভিযোগ, যৌতুকের বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। এর জেরেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি শিশুকন্যাকেও মারধর করা হয়েছে।

শিশুটির নানা-নানির দাবি, ঘটনার সময় সোহেল শিশুটিকে আছাড় মারার পরও ক্ষিপ্ত ছিলেন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে থামান।

তবে এ ঘটনায় অভিযুক্ত সোহেল মোল্লা বা অন্য আসামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন কালবেলাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে যৌতুকসংক্রান্ত পারিবারিক বিরোধের বিষয়টি জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow