রংপুরে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩রা জুন) সকাল ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)। সম্পর্কে তারা তারা ফুফাতো ভাই। জানা গেছে, ঈদের পরে আবিদ হাসান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার সকাল ১০টার দিকে দুই ভাই একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এসময দুপুর ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুটি ছোট্ট মরদেহ ভাসতে দেখে আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে তাদের পানি থেকে তুলে আনা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহর সূরতহাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিতু কবীর/কেএইচকে/এমএস

রংপুরে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩রা জুন) সকাল ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)। সম্পর্কে তারা তারা ফুফাতো ভাই।

জানা গেছে, ঈদের পরে আবিদ হাসান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার সকাল ১০টার দিকে দুই ভাই একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এসময দুপুর ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুটি ছোট্ট মরদেহ ভাসতে দেখে আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে তাদের পানি থেকে তুলে আনা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহর সূরতহাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিতু কবীর/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow