রংপুরে নির্মান শ্রমিকের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

রংপুরে নির্মান কাজ চলাকালীন নির্মান শ্রমিকের উপর দুবৃত্তদের হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে পঞ্চগড় নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস আলী, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহমান , বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান বক্তব্য দেন। এ সময় নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনজুর হোসেন যুগ্ম সাধারন সম্পাদক অলিয়ার রহমান সহ পঞ্চগড়ের নির্মান শ্রমিকরা অংশ নেন। বক্তাদের দাবী নির্মান কাজ চলাকালীন একজন শ্রমিকের উপর সন্ত্রাসী কায়দায় হামলা কোনভাবে কাম্য নয়। আমরা এর তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে হামলাকারীদের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় আমরা উত্তরবঙ্গে আমরা তিব্র আন্দোলন গড়ে তুলবো। উল্লেখ যে গত ১২ এপ্রিল রংপুর নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্য আলমগীর রংপুর জেলার বউ বাজার এলাকায় নির্মান কাজ চলকালীন তার উপর দূবৃত্তরা হামলা করেন। বর্তমানে আলমগীর গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন।

রংপুরে নির্মান শ্রমিকের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

রংপুরে নির্মান কাজ চলাকালীন নির্মান শ্রমিকের উপর দুবৃত্তদের হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে পঞ্চগড় নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস আলী, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহমান , বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান বক্তব্য দেন। এ সময় নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনজুর হোসেন যুগ্ম সাধারন সম্পাদক অলিয়ার রহমান সহ পঞ্চগড়ের নির্মান শ্রমিকরা অংশ নেন। বক্তাদের দাবী নির্মান কাজ চলাকালীন একজন শ্রমিকের উপর সন্ত্রাসী কায়দায় হামলা কোনভাবে কাম্য নয়। আমরা এর তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে হামলাকারীদের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় আমরা উত্তরবঙ্গে আমরা তিব্র আন্দোলন গড়ে তুলবো।

উল্লেখ যে গত ১২ এপ্রিল রংপুর নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্য আলমগীর রংপুর জেলার বউ বাজার এলাকায় নির্মান কাজ চলকালীন তার উপর দূবৃত্তরা হামলা করেন। বর্তমানে আলমগীর গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow