রংপুরে মজুত ৬৩০ লিটার ডিজেল জব্দ, দুজনের কারাদণ্ড
রংপুরে অবৈধভাবে মজুত করা ৬৩০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২২ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) মধ্যরাতে পূর্বজলকরিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—রংপুর নগরীর হাজীরহাট এলাকার পূর্ব জলকরিয়া গ্রামের হামিদ মিয়ার ছেলে হানিফ মিয়া ও লোকমান মিয়ার ছেলে শাহিন মিয়া। বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পূর্বজলকরিয়া গ্রামে অভিযান চালায়। এতে বাড়িতে অবৈধভাবে মজুত রাখা ৬৩০ লিটার ডিজেল উদ্ধার করে র্যাব। এ সময় আসামি হানিফ ও শাহিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। জিতু কবীর/কেএইচকে/জেআইএম
রংপুরে অবৈধভাবে মজুত করা ৬৩০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) মধ্যরাতে পূর্বজলকরিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রংপুর নগরীর হাজীরহাট এলাকার পূর্ব জলকরিয়া গ্রামের হামিদ মিয়ার ছেলে হানিফ মিয়া ও লোকমান মিয়ার ছেলে শাহিন মিয়া।
বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পূর্বজলকরিয়া গ্রামে অভিযান চালায়। এতে বাড়িতে অবৈধভাবে মজুত রাখা ৬৩০ লিটার ডিজেল উদ্ধার করে র্যাব। এ সময় আসামি হানিফ ও শাহিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
জিতু কবীর/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?