রংপুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যু

সুস্থ থাকার জন্য চিকিৎসা নিতে গিয়েছিলেন রংপুরে। চিকিৎসা শেষে মাইক্রোবাসে ফেরার পথে ঘাতক ট্রাক কেড়ে নেয় ৫ জনের প্রাণ। লাশ হয়ে ফেরেন বাড়িতে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৯ জন। সকলের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে।নিহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও সাইফুর রহমানের ছেলে মো. লিমন (৩০)। তাদের মধ্যে লিমন পেশায় মাইক্রোবাস চালক বলে জানা গেছে। বুধবার সকালে গ্রামের বাড়িতে লাশ এসে পৌঁছলে কান্নার রোল পড়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবারগুলোতে চলছে শোকের মাতম। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম যাওয়ার পথে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্

রংপুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যু

সুস্থ থাকার জন্য চিকিৎসা নিতে গিয়েছিলেন রংপুরে। চিকিৎসা শেষে মাইক্রোবাসে ফেরার পথে ঘাতক ট্রাক কেড়ে নেয় ৫ জনের প্রাণ। লাশ হয়ে ফেরেন বাড়িতে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৯ জন। সকলের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও সাইফুর রহমানের ছেলে মো. লিমন (৩০)। তাদের মধ্যে লিমন পেশায় মাইক্রোবাস চালক বলে জানা গেছে। বুধবার সকালে গ্রামের বাড়িতে লাশ এসে পৌঁছলে কান্নার রোল পড়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারগুলোতে চলছে শোকের মাতম। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম যাওয়ার পথে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি নাগেশ্বরী থানার অধীন হওয়ায় আইনগত বিষয়টি তারাই দেখবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow