'রইদ’-এর গল্পে পৌরাণিক ব্যঞ্জনা: ইউল্যাবে নির্মাতার অভিজ্ঞতা বিনিময়

বিশ্ববিদ্যালয় ও চলচ্চিত্র শিল্পের মেলবন্ধনে এক নতুন মাত্রা যোগ করল ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ)। সম্প্রতি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র ‘রইদ’-এর বিশেষ প্রমোশনাল সেশন। ডিআইএমএফএফ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই সেশনে চলচ্চিত্রটির নির্মাতা, কলাকুশলী এবং শিক্ষার্থীরা সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। অনুষ্ঠানে ‘রইদ’ টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, শিমুল চন্দ্র বিশ্বাস (প্রযোজক),আহসাবুল ইয়ামিন রিয়াদ (অভিনেতা),রাজিব আহমেদ রাজু (সহজিয়া ব্যান্ডের ভোকালিস্ট ও ব্যান্ড লিডার), রাশেদ শরিফ শোয়েব (সঙ্গীত পরিচালক), সজল আলোক (সম্পাদক ও সহকারী পরিচালক), ছবিটির নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ আরও অনেকে। আলোচনা পর্বে ‘রইদ’ টিমের সদস্যরা চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া ও বিভিন্ন কারিগরি দিক নিয়ে কথা বলেন। সিনেমাটি নিয়ে নির্মাতা সুমন বলেন, ‘গল্পের যে অংশটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে, তাতে এক ধরনের পৌরাণিক ব্যঞ্জনা রয়েছে। এতে প্রতীকী উপাদান, নারী-পুরুষের সম্পর্ক এবং মানবিক আকাঙ্ক্ষা, নৈতিকতা ও পরিণতি

'রইদ’-এর গল্পে পৌরাণিক ব্যঞ্জনা: ইউল্যাবে নির্মাতার অভিজ্ঞতা বিনিময়

বিশ্ববিদ্যালয় ও চলচ্চিত্র শিল্পের মেলবন্ধনে এক নতুন মাত্রা যোগ করল ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ)। সম্প্রতি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র ‘রইদ’-এর বিশেষ প্রমোশনাল সেশন। ডিআইএমএফএফ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই সেশনে চলচ্চিত্রটির নির্মাতা, কলাকুশলী এবং শিক্ষার্থীরা সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

অনুষ্ঠানে ‘রইদ’ টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, শিমুল চন্দ্র বিশ্বাস (প্রযোজক),আহসাবুল ইয়ামিন রিয়াদ (অভিনেতা),রাজিব আহমেদ রাজু (সহজিয়া ব্যান্ডের ভোকালিস্ট ও ব্যান্ড লিডার), রাশেদ শরিফ শোয়েব (সঙ্গীত পরিচালক), সজল আলোক (সম্পাদক ও সহকারী পরিচালক), ছবিটির নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ আরও অনেকে।

আলোচনা পর্বে ‘রইদ’ টিমের সদস্যরা চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া ও বিভিন্ন কারিগরি দিক নিয়ে কথা বলেন। সিনেমাটি নিয়ে নির্মাতা সুমন বলেন, ‘গল্পের যে অংশটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে, তাতে এক ধরনের পৌরাণিক ব্যঞ্জনা রয়েছে। এতে প্রতীকী উপাদান, নারী-পুরুষের সম্পর্ক এবং মানবিক আকাঙ্ক্ষা, নৈতিকতা ও পরিণতির বিষয়গুলো অনুসন্ধান করা হয়েছে।‘

এরপর ইন্টার‌্যাকটিভ সেশনে শিক্ষার্থীরা অভিনয়, সঙ্গীত, সম্পাদনা ও বিপণন কৌশল নিয়ে নির্মাতা দলের কাছে নানা প্রশ্ন করেন।

এছাড়া  মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চলচ্চিত্রটির টার্গেট অডিয়েন্স সম্পর্কে জানতে চাইলে ‘রইদ’ টিমের পক্ষ থেকে ছবিটির নির্মাতা সুমন জানান, তাদের প্রধান লক্ষ্য তরুণ প্রজন্ম। পাশাপাশি যারা সিনেমা হল থেকে দূরে সরে গেছেন, তাদের পুনরায় সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও তাদের রয়েছে।

সবশেষে সাফল্যমণ্ডিত এই আয়োজনটি উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে শেষ হয়। ইউল্যাবের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow