রকিব লিখনের ৭টি অনু কবিতা
০১. যৌবন পতিত জমিনে ফলায় ফসল জাজ্বল্য যৌবন, উন্মাদ যৌবন বন্ধন-হারা-যৌবন। ০২. মনোরথ ভীড় ঠেলে এগিয়ে যাও, সামনে প্রশস্ত পথ ক্লান্তি ঝেড়ে ফেল; পূর্ণ হবে তোমার মনোরথ। ০৩. যুদ্ধ অগ্নির উত্তাপে জেগে উঠুক বিদ্রোহী মন যেজন যুদ্ধ জানে সার্থক হয় তার জীবন। ০৪. বিপ্লবী আয়ু আমি হিমালয় হতে ছুটে আসা মহাকালের ঢল আমার বিপ্লবী আয়ুর কাছে মৃত্যু অচল। ০৫. রাজপথ কতবার হত্যা করবি বল্ স্বৈরাচার? আমি রাজপথ হয়ে জন্মাব বার বার। ০৬. দাবানল যদি মরে যাই তবে আমার জন্য ফেলো না দু’ফোটা চোখের জল সেই জলকে অনল করে অন্যায়ের বিরুদ্ধে জালিয়ো দাবানল। ০৭. তুমিই বাংলাদেশ যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ।
০১.
যৌবন
পতিত জমিনে ফলায় ফসল
জাজ্বল্য যৌবন, উন্মাদ যৌবন
বন্ধন-হারা-যৌবন।
০২.
মনোরথ
ভীড় ঠেলে এগিয়ে যাও, সামনে প্রশস্ত পথ
ক্লান্তি ঝেড়ে ফেল; পূর্ণ হবে তোমার মনোরথ।
০৩.
যুদ্ধ
অগ্নির উত্তাপে জেগে উঠুক বিদ্রোহী মন
যেজন যুদ্ধ জানে সার্থক হয় তার জীবন।
০৪.
বিপ্লবী আয়ু
আমি হিমালয় হতে ছুটে আসা মহাকালের ঢল
আমার বিপ্লবী আয়ুর কাছে মৃত্যু অচল।
০৫.
রাজপথ
কতবার হত্যা করবি বল্ স্বৈরাচার?
আমি রাজপথ হয়ে জন্মাব বার বার।
০৬.
দাবানল
যদি মরে যাই তবে আমার জন্য ফেলো না
দু’ফোটা চোখের জল
সেই জলকে অনল করে অন্যায়ের বিরুদ্ধে
জালিয়ো দাবানল।
০৭.
তুমিই বাংলাদেশ
যদি তুমি ভয় পাও
তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাঁড়াও
তবে তুমিই বাংলাদেশ।
What's Your Reaction?