রজমানকে ‘মুনাফার মাস’ না বানাতে প্রধানমন্ত্রীর আহ্বান
শপথ গ্রহণের এক দিন বাদেই পবিত্র মাহে রজমানের প্রাক্কালে দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে দেওয়া তার প্রথম ভাষণে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, “আমি দেশবাসীকে পবিত্র মাহে রা্মাদানের শুভেচ্ছা জানাই। রামাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়।” বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের রেকর্ড করা ভাষণে জাতির উদ্দেশে সম্প্রচার করা হয়।