রণতরীর দিকে ধেয়ে আসছিল ইরানের ড্রোন, গুলি করে নামালো যুক্তরাষ্ট্র

আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ‘আগ্রাসীভাবে ধেয়ে আসা’ ইরানের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস- এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ-৩৫ স্টেলথ ফাইটর জেট ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। আরও পড়ুন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ভিয়েতনামযুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে কিউবা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওই প্রতিবেদনে বিবিসি আরও জানায়, ড্রোনটি যখন এর দিকে অজানা উদ্দেশ্য নিয়ে উড়ে আসছিল তখন মার্কিন রণতরীটি ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থান করছিল বলে জনান ক্যাপ্টেন হকিনস। তিনি আরও জানান, এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এখনও পরিস্থিতি উত্তপ্ত। এমন সময় মার্কিন রণতরীর আশপাশে ইরানের ড্রোনের আনাগোনা নতুন করে উত্তেজনা তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না। ইরান যদি এর চলমান পারমাণবিক প্রকল্প সীমিত করতে চুক্তিতে রাজি না হয় তবে দেশটির বির

রণতরীর দিকে ধেয়ে আসছিল ইরানের ড্রোন, গুলি করে নামালো যুক্তরাষ্ট্র

আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ‘আগ্রাসীভাবে ধেয়ে আসা’ ইরানের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টম হকিনস- এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ-৩৫ স্টেলথ ফাইটর জেট ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।

আরও পড়ুন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওই প্রতিবেদনে বিবিসি আরও জানায়, ড্রোনটি যখন এর দিকে অজানা উদ্দেশ্য নিয়ে উড়ে আসছিল তখন মার্কিন রণতরীটি ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থান করছিল বলে জনান ক্যাপ্টেন হকিনস। তিনি আরও জানান, এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এখনও পরিস্থিতি উত্তপ্ত। এমন সময় মার্কিন রণতরীর আশপাশে ইরানের ড্রোনের আনাগোনা নতুন করে উত্তেজনা তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না।

ইরান যদি এর চলমান পারমাণবিক প্রকল্প সীমিত করতে চুক্তিতে রাজি না হয় তবে দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow