সে আমেরিকার দূতাবাসে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে : চরমোনাই পীর

জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ঘোষণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। চরমোনাই পীর বলেন, ‘বিভিন্ন জায়গায় দেখেছি, আমেরিকার সাথে তারা (জামায়াতে ইসলামী) বৈঠক করে, সেখানে আমাদের উগ্রবাদী হিসেবে তারা উপস্থাপন করেছে।’ মফতি রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশের কোনো দলীয় নেতা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোনো নেতা বলছে, এ রকম ইতিহাস বাংলাদেশে নাই। কারণ, বাংলাদেশকে কেউ কলঙ্কিত করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখসহকারে বলতে হয় যে, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে।’ তিনি আরও বলেন, ‘আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক; বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অ

সে আমেরিকার দূতাবাসে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে : চরমোনাই পীর

জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ঘোষণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘বিভিন্ন জায়গায় দেখেছি, আমেরিকার সাথে তারা (জামায়াতে ইসলামী) বৈঠক করে, সেখানে আমাদের উগ্রবাদী হিসেবে তারা উপস্থাপন করেছে।’

মফতি রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশের কোনো দলীয় নেতা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোনো নেতা বলছে, এ রকম ইতিহাস বাংলাদেশে নাই। কারণ, বাংলাদেশকে কেউ কলঙ্কিত করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখসহকারে বলতে হয় যে, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক; বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ, তাহলে বুঝাল, তাদের বৈঠক আরও আগে অনেক হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow