রণবীরকে নিয়ে বিতর্ক হলেও টিজারে বাজিমাত করলো ‘রামায়ণ’

ভারতীয় সিনেমার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’র টিজার প্রকাশের পর থেকেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। ভিজ্যুয়াল জৌলুস, বিশাল সেট আর আধুনিক প্রযুক্তির ব্যবহারে টিজারটি ইতোমধ্যেই নজর কেড়েছে সবার। তবে প্রশংসার পাশাপাশি বিতর্কও কম নয়, বিশেষ করে রামের চরিত্রে রণবীর কাপুরকে ঘিরে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশিত এই টিজারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রূপে দেখা যায় রণবীরকে। অনেকেই তার লুক ও উপস্থিতির প্রশংসা করলেও, একাংশ দর্শক মনে করছেন এই চরিত্রে তিনি পুরোপুরি মানানসই নন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে ছবিটি নজর কেড়েছে দর্শকের। বিশেষ করে মন ছুঁয়ে যাওয়া ভিজ্যুয়াল ইফেক্টে সবাই আশাবাদী সিনেমাটি উপভোগ্য হয়ে উঠবে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নিতেশ তিওয়ারি। তিনি এর আগে ‘দঙ্গল’র মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। তার নতুন এই প্রজেক্টে মহাকাব্যিক কাহিনীকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অভিনয়শিল্পীদের তালিকাও বেশ সমৃদ্ধ। সীতার ভূমিকায় রয়েছেন সাঁই পল্লবী, রাবণ চরিত্রে যশ, লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল

রণবীরকে নিয়ে বিতর্ক হলেও টিজারে বাজিমাত করলো ‘রামায়ণ’

ভারতীয় সিনেমার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’র টিজার প্রকাশের পর থেকেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। ভিজ্যুয়াল জৌলুস, বিশাল সেট আর আধুনিক প্রযুক্তির ব্যবহারে টিজারটি ইতোমধ্যেই নজর কেড়েছে সবার।

তবে প্রশংসার পাশাপাশি বিতর্কও কম নয়, বিশেষ করে রামের চরিত্রে রণবীর কাপুরকে ঘিরে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে।

হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশিত এই টিজারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রূপে দেখা যায় রণবীরকে। অনেকেই তার লুক ও উপস্থিতির প্রশংসা করলেও, একাংশ দর্শক মনে করছেন এই চরিত্রে তিনি পুরোপুরি মানানসই নন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

তবে ছবিটি নজর কেড়েছে দর্শকের। বিশেষ করে মন ছুঁয়ে যাওয়া ভিজ্যুয়াল ইফেক্টে সবাই আশাবাদী সিনেমাটি উপভোগ্য হয়ে উঠবে।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নিতেশ তিওয়ারি। তিনি এর আগে ‘দঙ্গল’র মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। তার নতুন এই প্রজেক্টে মহাকাব্যিক কাহিনীকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

অভিনয়শিল্পীদের তালিকাও বেশ সমৃদ্ধ। সীতার ভূমিকায় রয়েছেন সাঁই পল্লবী, রাবণ চরিত্রে যশ, লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল। এছাড়া মন্দোদরী চরিত্রে কাজল আগরওয়াল এবং সূর্পণখা চরিত্রে রাকুল প্রীত সিং অভিনয় করেছেন।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন বিশ্বখ্যাত দুই সুরকার হান্স জিমার ও এ আর রহমান। এই দুই সুরকারকে ঘিরে দর্শকের প্রত্যাশা আরও বেড়েছে।

জানা গেছে, প্রায় ৫০ কোটি ডলারের বিশাল বাজেটে নির্মিত এই সিনেমাটি দুই পর্বে মুক্তি পাবে। প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রাচীন মহাকাব্য রামায়ণের কাহিনী অবলম্বনে নির্মিত এই সিনেমায় দেখানো হবে রাম-সীতার নির্বাসন, সীতাহরণ এবং রাবণের বিরুদ্ধে মহাযুদ্ধের গল্প। এর আগে রামানন্দ সাগর নির্মিত রামায়ণ সিরিজটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সব মিলিয়ে, বিতর্ক থাকলেও ভিজ্যুয়াল আর নির্মাণশৈলীতে টিজার দিয়ে ইতোমধ্যেই বাজিমাত করেছে ‘রামায়ণ’। এখন দেখার বিষয়, বড় পর্দায় এটি দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow