রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সাহিত্য আড্ডা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করে প্যাপিরাস পাঠাগার। ৭ মে সন্ধ্যায় চাঁদপুর শহরের প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করা হয়। আরও পড়ুনছোটকাগজ লেখমালার যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত  আলোচনায় অংশ নেন পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ-আলম, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, আবৃত্তিকার আমির হোসেন বাপ্পি, অ্যাডভোকেট ইমাম হাসান সৈকত, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, লিজা ইসলাম জুজু ও কাজী ইলিয়াছ। অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘বিশ্বের দরবারে প্রথম বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সুখ, দুঃখ এবং আনন্দ-বেদনার সাথী হচ্ছে রবীন্দ্রসাহিত্য। প্রতিটি উৎসবে এবং প্রতিটি ঋতুতে রবীন্দ্রনাথকেই আমরা সবার আগে খুঁজে পাই।’ এসইউ

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সাহিত্য আড্ডা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করে প্যাপিরাস পাঠাগার। ৭ মে সন্ধ্যায় চাঁদপুর শহরের প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ-আলম, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, আবৃত্তিকার আমির হোসেন বাপ্পি, অ্যাডভোকেট ইমাম হাসান সৈকত, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, লিজা ইসলাম জুজু ও কাজী ইলিয়াছ।

অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘বিশ্বের দরবারে প্রথম বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সুখ, দুঃখ এবং আনন্দ-বেদনার সাথী হচ্ছে রবীন্দ্রসাহিত্য। প্রতিটি উৎসবে এবং প্রতিটি ঋতুতে রবীন্দ্রনাথকেই আমরা সবার আগে খুঁজে পাই।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow