রমজানে অসহায়দের পাশে থাকার আহ্বান মামুনুল হকের
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেনে, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এ মাস আমাদের শিক্ষা দেয় সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জ্বালালি। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাসরুরুল হক, নির্বাহী সদস্য মাওলানা জাকির হুসাইন, মাওলানা ফুরকান আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা ইসমাইলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মামুনুল হক বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করতে হলে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কেউ যেন কারও ওপর জোর-জুলুম করতে না পারে—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, রমজানে সামর্থ্যবানরা যদি এগিয়ে আসে, তাহলে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। অনুষ্ঠান শেষে অসহায় ও নিম্ন আয়ের পরিবারে
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেনে, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এ মাস আমাদের শিক্ষা দেয় সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জ্বালালি। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাসরুরুল হক, নির্বাহী সদস্য মাওলানা জাকির হুসাইন, মাওলানা ফুরকান আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা ইসমাইলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মামুনুল হক বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করতে হলে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কেউ যেন কারও ওপর জোর-জুলুম করতে না পারে—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, রমজানে সামর্থ্যবানরা যদি এগিয়ে আসে, তাহলে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।
অনুষ্ঠান শেষে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমজানজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
What's Your Reaction?