রমজানে ভালো ঘুমের জন্য রাতে রাখুন এসব খাবার

  রমজান মাসে আমাদের দৈনন্দিন রুটিনে বড় পরিবর্তন আসে। সেহরি, ইফতার, তারাবিহ-সব মিলিয়ে ঘুম ও খাবারের সময় বদলে যায়। তাই এই সময়ে শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে সঠিক খাবার এবং পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায়, রাতের খাবার খাওয়ার পরও ঘুমানোর আগে হালকা ক্ষুধা লাগে। তখন যদি অস্বাস্থ্যকর বা ভাজাপোড়া কিছু খেয়ে ফেলেন, তবে ওজন বাড়ার পাশাপাশি ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। তাই এমন কিছু হালকা ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া উচিত, যা ঘুম ভালো করবে, শরীরকে প্রশান্ত রাখবে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে। ডিমডিনারে প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা ভালো। একটি সেদ্ধ ডিম ঘুমানোর ১-২ ঘণ্টা আগে খেতে পারেন। ডিমে উচ্চমানের প্রোটিন থাকে, যা পেশির পুনর্গঠন ও শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে। রাতে ডিম খেলে সাধারণত হজমের সমস্যা হয় না এবং এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে অপ্রয়োজনীয় স্ন্যাকস খাওয়ার প্রবণতাও কমে। মরিচডিনারে হালকা ঝাল খাবার রাখতে পারেন। কাঁচামরিচ বা সামান্য মরিচ গুঁড়া রান্নায় ব্যবহার করলে উপকার পাওয়া যায়। মরিচে থাকা ক্যাপসাইসিন শরীরের থার্মোজেনেসিস প্রক্রিয়া বাড়ায়, অর্থাৎ শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্

রমজানে ভালো ঘুমের জন্য রাতে রাখুন এসব খাবার

 

রমজান মাসে আমাদের দৈনন্দিন রুটিনে বড় পরিবর্তন আসে। সেহরি, ইফতার, তারাবিহ-সব মিলিয়ে ঘুম ও খাবারের সময় বদলে যায়। তাই এই সময়ে শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে সঠিক খাবার এবং পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ।

অনেক সময় দেখা যায়, রাতের খাবার খাওয়ার পরও ঘুমানোর আগে হালকা ক্ষুধা লাগে। তখন যদি অস্বাস্থ্যকর বা ভাজাপোড়া কিছু খেয়ে ফেলেন, তবে ওজন বাড়ার পাশাপাশি ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। তাই এমন কিছু হালকা ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া উচিত, যা ঘুম ভালো করবে, শরীরকে প্রশান্ত রাখবে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে।

ডিম
ডিনারে প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা ভালো। একটি সেদ্ধ ডিম ঘুমানোর ১-২ ঘণ্টা আগে খেতে পারেন। ডিমে উচ্চমানের প্রোটিন থাকে, যা পেশির পুনর্গঠন ও শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে। রাতে ডিম খেলে সাধারণত হজমের সমস্যা হয় না এবং এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে অপ্রয়োজনীয় স্ন্যাকস খাওয়ার প্রবণতাও কমে।

মরিচ
ডিনারে হালকা ঝাল খাবার রাখতে পারেন। কাঁচামরিচ বা সামান্য মরিচ গুঁড়া রান্নায় ব্যবহার করলে উপকার পাওয়া যায়। মরিচে থাকা ক্যাপসাইসিন শরীরের থার্মোজেনেসিস প্রক্রিয়া বাড়ায়, অর্থাৎ শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে ক্যালোরি খরচে সহায়তা করে। এতে বিপাক হারও উন্নত হতে পারে। চাইলে এক গ্লাস হালকা গরম পানিতে এক চিমটি মরিচ গুঁড়া মিশিয়েও খেতে পারেন।

অ্যাপেল সিডার ভিনিগার
ওজন নিয়ন্ত্রণে অ্যাপেল সিডার ভিনিগার অনেকের কাছেই জনপ্রিয়। এক গ্লাস পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে ঘুমানোর প্রায় ৩০ মিনিট আগে পান করা যায়। এটি হজমে সহায়তা করতে পারে এবং মেটাবলিজম বাড়াতে ভূমিকা রাখে। তবে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

ক্যামোমাইলের পানীয়
ঘুম ভালো করতে ভেষজ পানীয়ের জুড়ি নেই। ক্যামোমাইল চা রাতে ঘুমের আগে চুমুক দিয়ে পান করলে শরীর ও মন দুটোই শান্ত হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সহায়তা করে।

পাশাপাশি এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে। ঘুমানোর ৩০ মিনিট আগে এক কাপ ক্যামোমাইল চা পান করলে ঘুম আরও আরামদায়ক হতে পারে।

রমজানে ওজন নিয়ন্ত্রণ ও ভালো ঘুম-দুটাই সম্ভব, যদি সচেতনভাবে খাবার বেছে নেওয়া যায়। অতিরিক্ত বা ভারী খাবার নয় বরং হালকা, পুষ্টিকর ও পরিমিত খাবারই হতে পারে সুস্থ রমজানের চাবিকাঠি।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন:
দীর্ঘসময় না খেয়ে সুস্থ থাকবেন যেভাবে 
রোজা রেখে কি ব্যায়াম করা যাবে? 

এসএকেওয়াই/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow