রমজান উদযাপনে বলিউড, হিনা-সানা-মুনাওয়ারের বিশেষ মুহূর্ত

রমজানের প্রথম দিনেই কিছু বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় তাদের শুভেচ্ছা বার্তা ছড়িয়েছেন। হিনা খান, সানা খান থেকে শুরু করে মুনাওয়ার ফারুকিরাও তাদের প্রথম সেহরির অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে আসা হিনা খান এই সময়ে বরাবরই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রমজান উপলক্ষে তিনি অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, “আল্লা যেন আপনাদের সব প্রার্থনা গ্রহণ করে। চোখের জল যেন পাপ ধুয়ে দেয়।” পাশাপাশি, তিনি একটি ছোট রীতি পালন করেছেন-রমজান উপলক্ষে নিজের ‘নেল এক্সটেনশন’ খুলে ফেলেছেন। রাত ২টা ৪৫ মিনিটে তিনি পোস্ট করেছেন, “আর দুঘণ্টার মধ্যে সেহরি হবে। পরিশ্রম করে হলেও সব নখগুলো তুলে ফেলা গেল শেষ পর্যন্ত।” বলিউডের সাবেক অভিনেত্রী সানা খানও দীর্ঘ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড থেকে দূরে সরে গিয়ে ধর্মে মন দিয়েছেন তিনি। মুফতি আলমের সঙ্গে বিবাহিত সানা উল্লেখ করেছেন, তার স্বামী কোনোভাবে জোর করেননি; বরং তিনি নিজে উপলব্ধি করেছিলেন এই সময়ে ধর্মে মন দেওয়াই উচিত। পোস্টে তিনি পরামর্শ দিয়েছেন, কেন প্রতিদিন প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। এছাড়া মুনাওয়ার ফারুকি ও শামা সিকান্দরও সোশ্যাল

রমজান উদযাপনে বলিউড, হিনা-সানা-মুনাওয়ারের বিশেষ মুহূর্ত

রমজানের প্রথম দিনেই কিছু বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় তাদের শুভেচ্ছা বার্তা ছড়িয়েছেন। হিনা খান, সানা খান থেকে শুরু করে মুনাওয়ার ফারুকিরাও তাদের প্রথম সেহরির অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে আসা হিনা খান এই সময়ে বরাবরই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রমজান উপলক্ষে তিনি অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, “আল্লা যেন আপনাদের সব প্রার্থনা গ্রহণ করে। চোখের জল যেন পাপ ধুয়ে দেয়।” পাশাপাশি, তিনি একটি ছোট রীতি পালন করেছেন-রমজান উপলক্ষে নিজের ‘নেল এক্সটেনশন’ খুলে ফেলেছেন। রাত ২টা ৪৫ মিনিটে তিনি পোস্ট করেছেন, “আর দুঘণ্টার মধ্যে সেহরি হবে। পরিশ্রম করে হলেও সব নখগুলো তুলে ফেলা গেল শেষ পর্যন্ত।”

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খানও দীর্ঘ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড থেকে দূরে সরে গিয়ে ধর্মে মন দিয়েছেন তিনি। মুফতি আলমের সঙ্গে বিবাহিত সানা উল্লেখ করেছেন, তার স্বামী কোনোভাবে জোর করেননি; বরং তিনি নিজে উপলব্ধি করেছিলেন এই সময়ে ধর্মে মন দেওয়াই উচিত। পোস্টে তিনি পরামর্শ দিয়েছেন, কেন প্রতিদিন প্রার্থনা করা গুরুত্বপূর্ণ।

এছাড়া মুনাওয়ার ফারুকি ও শামা সিকান্দরও সোশ্যাল মিডিয়ায় তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন, রমজানের শুরুটা ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে।

আরও পড়ুন:
যে কারণে মামলা খেলেন নায়ক সোহম 
হৃত্বিকের সেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, পাল্টা মামলার হুমকি 

সব মিলিয়ে, রমজানের প্রথম দিনেই বলিউড তারকাদের উষ্ণ শুভেচ্ছা বার্তা ও ইফতার মুহূর্ত ভক্তদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়েছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow