রমজান উপলক্ষে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য পেলেন জবি শিক্ষার্থীরা

পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে টিসিবি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে এসব পণ্যসামগ্রী বিক্রি করা হয়। জানা গেছে, চিনি প্রতি কেজি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা ও ভোজ্যতেল ১১৫ টাকা লিটারে বিক্রি করা হয়। টিসিবির পণ্য কেনা মিলি নামে এক শিক্ষার্থী বলেন, জকসুর এই উদ্যোগ রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে। কারণ ছোলা, চিনি, ভোজ্যতেল ও খেজুরের দাম বাইরে অনেক বেশি। সেদিক থেকে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য আমরা নিতে পারছি। এ বিষয়ে জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ক্যাফেটেরিয়ায় পুষ্টিমানসহ খাবারের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য কিনতে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাড়া পাওয়া গেলে পরবর্তীতে আবার দেওয়া হবে। জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলবিহীন ও মেসভিত্

রমজান উপলক্ষে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য পেলেন জবি শিক্ষার্থীরা

পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে টিসিবি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে এসব পণ্যসামগ্রী বিক্রি করা হয়।

জানা গেছে, চিনি প্রতি কেজি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা ও ভোজ্যতেল ১১৫ টাকা লিটারে বিক্রি করা হয়।

টিসিবির পণ্য কেনা মিলি নামে এক শিক্ষার্থী বলেন, জকসুর এই উদ্যোগ রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে। কারণ ছোলা, চিনি, ভোজ্যতেল ও খেজুরের দাম বাইরে অনেক বেশি। সেদিক থেকে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য আমরা নিতে পারছি।

এ বিষয়ে জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ক্যাফেটেরিয়ায় পুষ্টিমানসহ খাবারের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য কিনতে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাড়া পাওয়া গেলে পরবর্তীতে আবার দেওয়া হবে।

জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলবিহীন ও মেসভিত্তিক বিশ্ববিদ্যালয়। রমজানের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। জকসুর পক্ষ থেকে মূলত সেটা লাঘবের জন্য এই উদ্যোগ নিয়েছি।

টিএইচকিউ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow