রশিদ খানকে বিশ্রামে রেখে ভারতের বিপক্ষে টেস্ট দল আফগানিস্তানের
ভারতের মাটিতে একমাত্র টেস্ট ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাঙ্গিয়াল খারোতাই, বিলাল সামি এবং রহমানউল্লাহ জাদরান। এছাড়া দলে ফিরেছেন লেগস্পিনার কাইস আহমেদ। তবে টেস্ট দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ব্যাটার ইব্রাহিম জাদরান এবং তারকা স্পিনার রশিদ খানকে। জানা গেছে, ইব্রাহিম বর্তমানে পায়ের চোট থেকে সেরে উঠছেন। অন্যদিকে রশিদ খান কয়েক মাস আগে জানিয়েছিলেন, চিকিৎসকের পরামর্শে তিনি লাল বলের ক্রিকেট কম খেলছেন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তিনি চিকিৎসকদের নিষেধ অমান্য করে খেলেছিলেন এবং দুই ইনিংসে মোট ৬৭.৫ ওভার বল করায় চিকিৎসকও বিস্ময় প্রকাশ করেন। যদিও টেস্ট দলে নেই, তবে রশিদ ও ইব্রাহিম দুজনই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন। টেস্ট ও ওয়ানডে—দুই দলেই অধিনায়ক হিসেবে থাকছেন হাশমতউল্লাহ শহিদি। আগামী ৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৩ থেকে ২০ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতের বিপক্ষে এটি হবে আফগানিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ২০১৮ সালে ভারতের বিপক্ষ
ভারতের মাটিতে একমাত্র টেস্ট ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাঙ্গিয়াল খারোতাই, বিলাল সামি এবং রহমানউল্লাহ জাদরান। এছাড়া দলে ফিরেছেন লেগস্পিনার কাইস আহমেদ।
তবে টেস্ট দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ব্যাটার ইব্রাহিম জাদরান এবং তারকা স্পিনার রশিদ খানকে।
জানা গেছে, ইব্রাহিম বর্তমানে পায়ের চোট থেকে সেরে উঠছেন। অন্যদিকে রশিদ খান কয়েক মাস আগে জানিয়েছিলেন, চিকিৎসকের পরামর্শে তিনি লাল বলের ক্রিকেট কম খেলছেন।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তিনি চিকিৎসকদের নিষেধ অমান্য করে খেলেছিলেন এবং দুই ইনিংসে মোট ৬৭.৫ ওভার বল করায় চিকিৎসকও বিস্ময় প্রকাশ করেন।
যদিও টেস্ট দলে নেই, তবে রশিদ ও ইব্রাহিম দুজনই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন। টেস্ট ও ওয়ানডে—দুই দলেই অধিনায়ক হিসেবে থাকছেন হাশমতউল্লাহ শহিদি।
আগামী ৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৩ থেকে ২০ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ভারতের বিপক্ষে এটি হবে আফগানিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ২০১৮ সালে ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল আফগানদের। সেই ম্যাচে তারা ইনিংস ও ২৬২ রানে হেরেছিল। তবে এরপর খেলা ১০ টেস্টে আফগানিস্তান জিতেছে চারটি ম্যাচ।
আফগানিস্তানের টেস্ট দল
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আব্দুল মালিক, সেদিকুল্লাহ অতল, রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, রহমানউল্লাহ জাদরান, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, নাঙ্গিয়াল খারোতাই, কাইস আহমেদ, বিলাল সামি, জিয়া শরিফি ও সালিম সাফি।
আফগানিস্তানের ওয়ানডে দল
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, দারবিশ রাসুলি, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতাই, এএম গাজানফার, জিয়া উর রহমান শরিফি, ফরিদ মালিক ও বিলাল সামি।
এমএমআর
What's Your Reaction?