রাউজানে অগ্নিকাণ্ডে পুড়লো পাঁচ বসতঘর

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়েছে। আগুনে কোরবানির জন্য প্রস্তুত করা সাতটি গরুও মারা গেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন দেখতে পেয়ে তারা প্রথমে নিজেরাই নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, আমার সাতটি গরু পুড়ে গেছে। ঘরের সবকিছু শেষ। গায়ে থাকা কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে। এমআরএএইচ/ইএ

রাউজানে অগ্নিকাণ্ডে পুড়লো পাঁচ বসতঘর

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়েছে। আগুনে কোরবানির জন্য প্রস্তুত করা সাতটি গরুও মারা গেছে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন দেখতে পেয়ে তারা প্রথমে নিজেরাই নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, আমার সাতটি গরু পুড়ে গেছে। ঘরের সবকিছু শেষ। গায়ে থাকা কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow