রাউজানে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাউজান থানার ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মো. রায়হানকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (১৫ জুন) র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। র্যাব-৭ চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাউজান থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি রায়হান রাউজান এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রোববার রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রায়হান উপজেলার পেয়াদা পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। র্যাব জানায়, রাউজান থানায় ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি ডাকাতির প্রস্তুতি মামলার (ধারা ৩৯৯/৪০২, দণ্ডবিধি) তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এমকেআর
চট্টগ্রামের রাউজান থানার ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মো. রায়হানকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (১৫ জুন) র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাব-৭ চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাউজান থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি রায়হান রাউজান এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রোববার রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রায়হান উপজেলার পেয়াদা পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।
র্যাব জানায়, রাউজান থানায় ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি ডাকাতির প্রস্তুতি মামলার (ধারা ৩৯৯/৪০২, দণ্ডবিধি) তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?