রাকসুর জিএস আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের শাস্তির দাবিতে কয়রায় ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কয়রা বাজারের তিন রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ইউনিয়ন পরিষদ মোড়ে গিয়ে শেষ হয়। এতে শত শত নেতাকর্মী অংশ নেন, যাদের মধ্যে বিপুলসংখ্যক নারী ঝাড়ু হাতে মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লার সভাপতিত্বে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইহসানুর রহমান ঈছান।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসাদুল ইসলাম, ইউনুচ আলী, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, কামাল হোসেন, আশরাফুল ইসলাম মোল্যা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের শাস্তির দাবিতে কয়রায় ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কয়রা বাজারের তিন রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ইউনিয়ন পরিষদ মোড়ে গিয়ে শেষ হয়। এতে শত শত নেতাকর্মী অংশ নেন, যাদের মধ্যে বিপুলসংখ্যক নারী ঝাড়ু হাতে মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লার সভাপতিত্বে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইহসানুর রহমান ঈছান।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসাদুল ইসলাম, ইউনুচ আলী, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, কামাল হোসেন, আশরাফুল ইসলাম মোল্যা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, তারেক রহমানের ছবি বিকৃত করে যে কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হয়েছে, তা নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সালাহউদ্দিন আম্মারকে কয়রায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করা হয় সভা থেকে।