রাকিবুল ইসলাম রাহানের ছড়া: মায়ের আঁচল
নীল আকাশে মেঘ পরিরাপাঁপড়ি মেলে হাসে,খোকা দেখে তুলোর পাহাড়কোন দেশেতে ভাসে? হঠাৎ মেঘের গুড়ুমগুড়ুমশব্দ ওঠে কানে,ভীতু খোকন লুকায় মাথামায়ের আঁচল টেনে। মা বলে, ভয় কিরে তোরদুষ্টু মেঘের ঝড়ে?মেঘ পরিরা জল হয়ে সবতোর উঠোনে পড়ে। ঝিমঝিমিয়ে বৃষ্টি নামেভিজল মাঠের ঘাস,ভয়টি ভুলে খোকা এখনছাড়লো দীর্ঘশ্বাস। এসইউ
নীল আকাশে মেঘ পরিরা
পাঁপড়ি মেলে হাসে,
খোকা দেখে তুলোর পাহাড়
কোন দেশেতে ভাসে?
হঠাৎ মেঘের গুড়ুমগুড়ুম
শব্দ ওঠে কানে,
ভীতু খোকন লুকায় মাথা
মায়ের আঁচল টেনে।
মা বলে, ভয় কিরে তোর
দুষ্টু মেঘের ঝড়ে?
মেঘ পরিরা জল হয়ে সব
তোর উঠোনে পড়ে।
ঝিমঝিমিয়ে বৃষ্টি নামে
ভিজল মাঠের ঘাস,
ভয়টি ভুলে খোকা এখন
ছাড়লো দীর্ঘশ্বাস।
এসইউ
What's Your Reaction?