রাক্ষসের পোস্টারে ভয়ংকর সিয়াম

একটি চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পায়ের উপর পা তোলা, ঠোঁটে সিগারেট, বা হাতে রক্তমাখা চাপাতি। তার মুখে ও জামায় রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মৃতদেহ। তাদের উপরে গোলাপের বৃষ্টি পড়ছে। সিয়ামের মাথার উপরে লাল রঙে ‘রাক্ষস’-এর টাইটেল লোগো। এমনটা দেখা গেছে এবারের ঈদের আকাঙ্খিত সিনেমা ‘রাক্ষস’-এর প্রথম পোস্টারে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পোস্টারটি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমায় সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।  শাহরিন আক্তার সুমি বলেন, "অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। 'রাক্ষস' একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস সিনেমাটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।"   উল্লেখ্য রিয়েল এনার্জির প্রযোজনায় এর আগে ‘বরবাদ’ নির্মিত হয়েছিল। ‘বরবাদ’-এর চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে— বলে জানান সুমি।  সিনেমার আইটেম গানে অভিনয় কর

রাক্ষসের পোস্টারে ভয়ংকর সিয়াম

একটি চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পায়ের উপর পা তোলা, ঠোঁটে সিগারেট, বা হাতে রক্তমাখা চাপাতি। তার মুখে ও জামায় রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মৃতদেহ। তাদের উপরে গোলাপের বৃষ্টি পড়ছে। সিয়ামের মাথার উপরে লাল রঙে ‘রাক্ষস’-এর টাইটেল লোগো। এমনটা দেখা গেছে এবারের ঈদের আকাঙ্খিত সিনেমা ‘রাক্ষস’-এর প্রথম পোস্টারে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পোস্টারটি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমায় সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি। 

শাহরিন আক্তার সুমি বলেন, "অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। 'রাক্ষস' একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস সিনেমাটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।"  

উল্লেখ্য রিয়েল এনার্জির প্রযোজনায় এর আগে ‘বরবাদ’ নির্মিত হয়েছিল। ‘বরবাদ’-এর চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে— বলে জানান সুমি। 

সিনেমার আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মত সিনেমাতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।  শুধু নাতালিয়া নয়, সিনেমাতে আরও অনেক চমক রয়েছে বলে জানালেন প্রযোজক সুমি। খুব শিগগিরই সিনেমাটি সেন্সরে জমা পড়বে বলে জানান তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow