রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (৭ জুন) রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  জানা গেছে, রোববার রাতে কোতোয়ালি থানা পুলিশ রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালায়। এ সময়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ জুয়ারি, কিশোর গ্যাং ও মাদকসেবীসহ ২১ জনকে আটক করে। কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।  তিনি আরও বলেন, একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান চলমান থাকব।

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (৭ জুন) রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

জানা গেছে, রোববার রাতে কোতোয়ালি থানা পুলিশ রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালায়। এ সময়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ জুয়ারি, কিশোর গ্যাং ও মাদকসেবীসহ ২১ জনকে আটক করে।

কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। 

তিনি আরও বলেন, একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান চলমান থাকব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow