রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা। আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর তিনি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আইনজীবীর চেম্বারে যান। পরবর্তীতে ওই এলাকা থেকেই তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, দুপুর আনুমানিক ৩টার দিকে হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানায় দায়ের করা ডেভিল হান্ট সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা। আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর তিনি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আইনজীবীর চেম্বারে যান। পরবর্তীতে ওই এলাকা থেকেই তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, দুপুর আনুমানিক ৩টার দিকে হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানায় দায়ের করা ডেভিল হান্ট সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow