রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব। শনিবার (১৩ জুন) র্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী এক ব্যক্তি একটি ওয়ান শুটার গান ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এমএমকে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব। শনিবার (১৩ জুন) র্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী এক ব্যক্তি একটি ওয়ান শুটার গান ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এমএমকে
What's Your Reaction?