রাজউকের অভিযানে উদ্ধার মতিঝিলের এক একর জমি

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে অবস্থিত প্রায় এক একর জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। রাজউক সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে একটি পরিবহন কোম্পানি জমিটি অবৈধভাবে ব্যবহার করে আসছিল। দখল বজায় রাখতে প্রতিষ্ঠানটি আদালতের শরণাপন্ন হলেও মামলার রায় রাজউকের পক্ষে আসে। আদালতের রায়ের ভিত্তিতে পরিচালিত অভিযানের মাধ্যমে জমিটির দখল পুনরুদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। রাজউকের পরিকল্পনা অনুযায়ী, দখলমুক্ত এ জায়গায় ‘মতিঝিল পার্ক’ নামে একটি আধুনিক ও নান্দনিক উন্মুক্ত স্থান গড়ে তোলা হবে। রাজউক কর্মকর্তারা বলেন, প্রস্তাবিত পার্কটি রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরবাসীর জন্য বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।

রাজউকের অভিযানে উদ্ধার মতিঝিলের এক একর জমি

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে অবস্থিত প্রায় এক একর জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

রাজউক সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে একটি পরিবহন কোম্পানি জমিটি অবৈধভাবে ব্যবহার করে আসছিল। দখল বজায় রাখতে প্রতিষ্ঠানটি আদালতের শরণাপন্ন হলেও মামলার রায় রাজউকের পক্ষে আসে।

আদালতের রায়ের ভিত্তিতে পরিচালিত অভিযানের মাধ্যমে জমিটির দখল পুনরুদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। রাজউকের পরিকল্পনা অনুযায়ী, দখলমুক্ত এ জায়গায় ‘মতিঝিল পার্ক’ নামে একটি আধুনিক ও নান্দনিক উন্মুক্ত স্থান গড়ে তোলা হবে।

রাজউক কর্মকর্তারা বলেন, প্রস্তাবিত পার্কটি রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরবাসীর জন্য বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow