রাজধানীতে অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫

রাজধানীর বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান চালিয়ে শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (০৮ আগস্ট) পর্যন্ত ৪৮৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে  শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। এতে বলা হয়, রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ ৪৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে রমনা বিভাগ ৩১, লালবাগ ৩৪, ওয়ারী ৪৬, মতিঝিল ৫৭, তেজগাঁও ৭৭, মিরপুর ১২৫, গুলশান ৫৭, উত্তরা ৪৯ ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, একটি কাটার, একটি লোহার পাত, ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ছাড়া ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow