রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। বিএনপির কর্মসূচি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পঞ্চম নির্বাচনী প্রচার প্রচারণা উপলক্ষে দুপুর ২টায় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে।  এ ছাড়া সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর ১০ ও বেনারসি পল্লিসহ ঢাকা-১৬ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক। এদিকে, গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ডে সকাল ১০টা থেকে সারাদিন নির্বাচনী গণসংযোগ করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এদিন লোহারপুলের জহির রায়হান নাট্যমঞ্চ থেকে শুরু করে পর্যায়ক্রমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি পথসভা ও গণসংযোগ করবেন। ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে নির্বাচনী পরি

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পঞ্চম নির্বাচনী প্রচার প্রচারণা উপলক্ষে দুপুর ২টায় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর ১০ ও বেনারসি পল্লিসহ ঢাকা-১৬ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক।

এদিকে, গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ডে সকাল ১০টা থেকে সারাদিন নির্বাচনী গণসংযোগ করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এদিন লোহারপুলের জহির রায়হান নাট্যমঞ্চ থেকে শুরু করে পর্যায়ক্রমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি পথসভা ও গণসংযোগ করবেন।

ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুস সালাম। দুপুর ২টায় মহাখালী কড়াইল মায়ের দোয়া স্কুল মাঠ, বউবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এনসিপির কর্মসূচি

বিকেল সাড়ে ৩টা থেকে নির্বাচনী গণসংযোগ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সম্মিলিত ১০ দলীয় ঐক্যের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সকাল ১১টায় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এ সময় সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow