রাজধানীতে আজ বিক্ষোভ করবে জামায়াত

দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই বিক্ষোভ ডাকা হলো। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল সোমবার একই স্থানে বিক্ষোভ করে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট।

রাজধানীতে আজ বিক্ষোভ করবে জামায়াত

দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই বিক্ষোভ ডাকা হলো।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল সোমবার একই স্থানে বিক্ষোভ করে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow