রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী থানাধীন শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আমরা শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এএমএ/জেআইএম

রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী থানাধীন শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আমরা শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএমএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow