রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

রাজধানীর নিউমার্কেট এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম খন্দকার নাঈম আহমেদ (৪২)। টিটন নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গণমাধ্যমকে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন এ তথ্য জানিয়েছেন। শাহাদৎ হোসেন বলেন, ‘পিবিআই নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। তার আরও বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।’ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ টিটনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ হোস্টেলের সামনে তাকে গুলি করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। জানা গেছে, নিহত টিটন দীর্ঘ ২ দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তবে জামিনে মুক্তির পর তিনি নিয়মিত আদালতে হাজিরা দেননি এবং বর্তমানে পলাতক ছিলেন। তার অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরো

রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

রাজধানীর নিউমার্কেট এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম খন্দকার নাঈম আহমেদ (৪২)। টিটন নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গণমাধ্যমকে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন এ তথ্য জানিয়েছেন।

শাহাদৎ হোসেন বলেন, ‘পিবিআই নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। তার আরও বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।’

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ টিটনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ হোস্টেলের সামনে তাকে গুলি করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

জানা গেছে, নিহত টিটন দীর্ঘ ২ দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তবে জামিনে মুক্তির পর তিনি নিয়মিত আদালতে হাজিরা দেননি এবং বর্তমানে পলাতক ছিলেন। তার অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow