রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর গেন্ডারিয়া এলাকার একটি মেস থেকে ইমরান নাবিল প্রামাণিক নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। তার বাবর নাম শফিকুল ইসলাম প্রামাণিক। গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নাজমুল হাসান আরও বলেন, ময়নাতদন্তের জন্য ওই শিক্ষার্থীর মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবা সুলতানার ঝুলন্ত মরদেহ উদ্
রাজধানীর গেন্ডারিয়া এলাকার একটি মেস থেকে ইমরান নাবিল প্রামাণিক নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। তার বাবর নাম শফিকুল ইসলাম প্রামাণিক।
গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নাজমুল হাসান আরও বলেন, ময়নাতদন্তের জন্য ওই শিক্ষার্থীর মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবা সুলতানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ চলতি বছরের প্রথম দুই মাসে এ পর্যন্ত তিনজন শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন।
What's Your Reaction?