রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের
রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টো পথে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাচালক ফিরোজ আহমেদ (৫০) কদমতলির মুরাদপুর এলাকায় বসবাস করতেন। তবে নিহত যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি; তার বয়স আনুমানিক ৫৫ বছর। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী মো. খাইরুল ইসলাম জানান, তিনি কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি ট্রাককে উল্টো পথে বেপরোয়া গতিতে যেতে দেখেন। প্রায় ৩০ সেকেন্ড পরই ট্রাকটি সামনে গিয়ে একটি ব্যাটারিচালিত রিকশার ওপর উঠে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে উদ্ধার করেন এবং চালককে আটক করেন। আটকের পর চালক জানান, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর সেই ট্রাকটিকে ধরতে তিনি উল্টো পথে দ্রুতগতিতে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহ
রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টো পথে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাচালক ফিরোজ আহমেদ (৫০) কদমতলির মুরাদপুর এলাকায় বসবাস করতেন। তবে নিহত যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি; তার বয়স আনুমানিক ৫৫ বছর।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মো. খাইরুল ইসলাম জানান, তিনি কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি ট্রাককে উল্টো পথে বেপরোয়া গতিতে যেতে দেখেন। প্রায় ৩০ সেকেন্ড পরই ট্রাকটি সামনে গিয়ে একটি ব্যাটারিচালিত রিকশার ওপর উঠে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে উদ্ধার করেন এবং চালককে আটক করেন।
আটকের পর চালক জানান, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর সেই ট্রাকটিকে ধরতে তিনি উল্টো পথে দ্রুতগতিতে যাচ্ছিলেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিকশাচালকের পরিচয় পাওয়া গেলেও অজ্ঞাত যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
What's Your Reaction?