রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ হাজার ৮৮ মামলা
যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ৩ দিনের বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩ হাজার ৮৮টি মামলা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) থেকে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে মামলা দেয়ার পাশাপাশি ৯০২টি গাড়ি ডাম্পিং এবং ৪১০টি গাড়ি রেকার করা হয়েছে। মূলত যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ৮টি বিভাগে এই কড়াকড়ি আরোপ করা হয়। ডিএমপির দেয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান এবং সবচেয়ে কম রমনা বিভাগে। ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৯৮টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভ
যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ৩ দিনের বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩ হাজার ৮৮টি মামলা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) থেকে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে মামলা দেয়ার পাশাপাশি ৯০২টি গাড়ি ডাম্পিং এবং ৪১০টি গাড়ি রেকার করা হয়েছে। মূলত যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ৮টি বিভাগে এই কড়াকড়ি আরোপ করা হয়।
ডিএমপির দেয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান এবং সবচেয়ে কম রমনা বিভাগে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৯৮টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮টি বাস, ২৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭টি মামলা হয়।
এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ২১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ২৭৮টি মোটরসাইকেলসহ মোট ৬০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫০টি বাস, ১৬টি ট্রাক, ৫৪টি কাভার্ডভ্যান, ১০১টি সিএনজি ও ৪৭৫টি মোটরসাইকেলসহ মোট ৮৬৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯০২টি গাড়ি ডাম্পিং ও ৪১০টি গাড়ি রেকার করা হয়।
What's Your Reaction?